মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তিন মাসব্যাপি জীবীকার জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম শফিউল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সিডিপি’র কো-অর্ডিনেটর জন.পি বিশ্বাস প্রমুখ । প্রশিক্ষণ কর্মশালায় জেলার তিন উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মহিলা অংশ গ্রহন করে ।


