× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দেশের সেরা উদ্ভাবক শার্শার মিজানের পরিবেশ ও জীব-বৈচিত্র  রক্ষায় দেয়াল লিখন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ ভিন্ন চিন্তা-ধারা, নতুন কিছু তৈরি করা, মানুষ, জীব-জন্তুর উপকারে নিজেকে বিসর্জন দেওয়া, বিনা মূল্যে বৃক্ষ বিতরণ সহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে যেন আনন্দ খুঁজে পান দেশ সেরা উদ্ভাবক শার্শার মিজানুর রহমান মিজান।
নতুন নতুন যন্ত্র আবিষ্কারের পাশাপাশি এবার সৃষ্টি কর্তার সৃষ্টির টান ও জীব-বৈচিত্র রক্ষায় তিনি শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলে দেয়াল লিখন শুরু করলেন। সর্বদাই উন্নয়ন মূলক কর্মকান্ডে যেন নিজেকে জড়িয়ে আনন্দ খুঁজে পান উদ্ভাবক মিজানুর রহমান। পরিবেশ ও প্রাণী সম্পদ রক্ষার্থে তার দেয়াল লিখন পদ্ধতিতে ব্যাপক সাড়া জাগিয়েছে সবার মাঝে।
দেয়াল লিখন পদ্ধতি, এমন চিন্তা-ধারা কিভাবে মাথায় এলো জানতে চাইলে উদ্ভাবক মিজানুর রহমান  বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনদিন পরিবেশ ও জীব-বৈচিত্র যেন আজ হুমকির মুখে। সেই সাথে  চোরা শিকারীর কবলে পড়ে বিভিন্ন পশু-পাখি বিলীন হয়ে যাচ্ছে। পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষার্থে তাই এই লিখন পদ্ধতি গ্রহণ করা।
মিজানের দেয়াল লিখন পদ্ধতির মধ্যে বিভিন্ন স্লোগান রয়েছে, যেমন- “শেখ হাসিনার উন্নয়নের ধারা, প্রাণী সম্পদ রক্ষা করা”। “পিতা দিয়ে গেলেন স্বাধীনতা, কন্যা দেখালেন পথ, জ্ঞান-বিজ্ঞান ও পরিবেশের মাঝে, দেশের সুন্দর ভবিষ্যত”। “পশু-পাখি যারা মারে, তাদেরও দাও জেলে পুরে”। এমন অনেক ছন্দে মিজানুর রহমান দেওয়াল লিখন পদ্ধতি চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..