মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৯-১৭): বাহান্নর ভাষা আন্দোলনে মেহেরপুরের মত মফস্বল শহরে যারা মায়ের ভাষাকে আঁকড়ে ধরে গর্জে উঠে আন্দোলন করেছিল তাদের আজও মূলায়ণ হয়নি ।
মেহেরপুরে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে অংশ গ্রহনকারী ভাষা সৈনিকদের কোন পুর্ণাঙ্গ তালিকা কোথাও সংরক্ষিত নেই । আর সেই ভাবে তালিকাও করা হয়নি এ পর্যন্ত । জেলা প্রশাসন সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো মহান ভাষা আন্দোলনের সময় সক্রিয় অংশ গ্রহন কারীদের কোন সংবর্ধনাও কখনো দেয়নি । তবে সাংবাদিক সৈয়দ আমিনুল ইসলাম রচিত মেহেরপুরের ইতিহাস গ্রন্থে এবং মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহনকারীর মধ্যে এখনো যাঁরা জীবিত আছেন তাদের দেওয়া তথ্য মতে মেহেরপুরে মহান ভাষা আন্দ্ােলনে সক্রিয় অংশ গ্রহনকারীর সংখ্যা ১৬ জন ।
তারা হলেন , মুন্সি সাখাওয়াত হোসেন,সাবেক প্রধান শিক্ষক কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল ,মেহেরপর । মোঃ গোলাম কাওছার (চানা) ওরফে কাওছার আলী চানা, সাবেক পৌর কর্মচারী , মেহেরপুর । জান মোহাম্মদ, সাবেক সহকারী শিক্ষক সরকারী বালক বিদ্যালয় ,মেহেরপুর । আবুল হোসেন, থানা রোড মেহেরপুর । সুলতান সেখ , কালাচাঁদপুর , মেহেরপুর । ইছাহক বিশ্বাস , খন্দকার পাড়া , মেহেরপুর । সিরাজুল ইসলাম , বাউট ,গাংনী ,মেহেরপুর। গোলাম গাউস খান , বাসষ্ট্যান্ড পাড়া , মেহেরপুর । আওলাদ হোসেন , শালিকা ,মেহেরপুর । মীর মোজাম্মেল,মীরপাড়া আমঝুপি ,মেহেরপুর। রফেজদ্দিন মল্লিক রতন ,পিরোজপুর ,মেহেরপুর । শান্তি নারায়ণ চক্রবর্তী, কাশ্যব পাড়া ,মেহেরপুর। বংকু ঘোষ ওরফে সতীনাথ ঘোষ কালীবাজার,মেহেরপুর।ইউনুচআলী.কোমরপুর,মেহেরপুর।সাদেকআলী ,কাঁশারীপাড়া ,মেহেরপুর ও দেওয়ান ইয়ারুল ইসলাম গড়পাড়া ,মেহেরপুর । উল্লেখিত ১৬ জনের মধ্যে এখনো জীবিত রয়েছেন ৪ জন । প্রচার বিমূখ এই মানুষগুলোকে সেই ভাবে মূল্যায়ণ করা হয়নি।
জীবীতদের মধ্যে (১) ভাষা সৈনিক গোলাম কাওছার (চানা) ঃ জন্ম ১৯৩০ সালে । মেহেরপুর পৌর সভার ১নং ওয়ার্ডে । ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের সময় মেহেরপুর রিটন মডেল ইংরেজী হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র থাকা কালীন সক্রিয় ভাবে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন । তিনি মেহেরপুরে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন । ২৩ ফের্্ুরয়ারী বন্ধুদের সাথে আলোচনা শেষে ২৪ ফের্্ুরয়ারী মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেন । ব্যাক্তিগত জীবনে তিনি মেহেরপুর পৌরসভার (অবঃ)ট্যাক্স কালেকটর ছিলেন ।
(২) ভাষা সৈনিক সিরাজূল ইসলাম ঃ জন্ম ১৯৩৪ সালে ,১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সক্রিয় অংশ গ্রহনকারী । মেহেরপুর রিটল মডেল ইংরেজী হাইস্কুলে স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র থাকা কালীন তিনি মহান ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন । ব্যাক্তিগত জীবনে তিনি বাংলাদেশ জীবন বীমা করর্পোরেশন ঢাকা অফিসের অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন ।
(৩) ভাষা সৈনিক সূলতান সেখ ঃ জন্ম বাংলা ১৩২৫ সালে। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে একজন সক্রিয় অংশগ্রহনকারী। মেহেরপুর রিটল মডেল ইংরেজী হাইস্কুলে ১০ম শ্রেণীতে পড়ার সময় মহান ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৫২ সালের ২৪ শে ফেব্রুয়ারী যে অকুতোভয় যুবকরা মেহেরপুর শহরে মহান বাংলাভাষার দাবী আদায়ের আন্দোলনে অংশগ্রহন করে সুলতান শেখ তাদের অন্যতম। তিনি বঙ্গবন্ধুর একজন লড়াকু সৈনিক হিসাবে পরিচিত। ১৯৭১ সালে পাক বাহিনীর নির্মম বুটের আঘাতে শ্রবণ শক্তি হারিয়ে এখন কালের সাক্ষী এই মানুষটি। ব্যাক্তিজীবনে তিনি দীর্ঘদিন মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জনসেবা করেছেন।
(৪) মীর মোজাম্মেল হোসেন ঃ জন্ম ১৯২৫ সালে। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় মেহেরপুর রিটল মডেল ইংরেজী হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্র থাকাকালীন বাংলা ভাষা আন্দোলনকারীদের প্রতি আকন্ঠ সমর্থন জানিয়ে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে যারা অকুতোভয় সাহসীকতার স্বাক্ষর রেখেছেন মীর মোজাম্মেল তাদের অন্যতম। এই অসীম সাহসী যুবক ব্যাক্তি জীবনে নিজস্ব জমি-জমা দেখাশোনা করে সময় অতিবাহিত করেছেন। বর্তমানে বার্ধ্যকের ভারে ভারাক্রান্ত অবস্থায় দিন অতিবাহিত করছেন।



