মেহেরপুরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জমসের আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জমসের আলী মৃত্যু বরন করেছেন। (ইন্না লিল্লাহে—রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িপোতায় মরহুমকে পূর্নঃরাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম মরহুমের মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। পরে পুস্পমাল্য অর্পন করেন।

এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। দাফন ও জানাযা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবুল কাসেম, ক্যাপ্টেন অব: আঃ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।