মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): “ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার” এই শ্লোগানে মেহেরপুরে দিনব্যাপি আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারী কলেজের হলরুমে বাংলাদেশ আইসিটি ডিভিশনের আয়োজনে দিনব্যাপি আইসিটি ক্যরিয়ার ক্যাম্প ট্রেনিং-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ । স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান হাসানুজ্জমান মালেক ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ দেন লিভারেজিং আইসিটি প্রকল্পের টেকনিক্যাল বিশেষজ্ঞ আশাদুর রহমান নীল । দিনব্যাপি ট্রেনিং-এ কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন ।

