মেহের আমজাদ,মেহেরপুর (২৪-১২-১৭): মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে রায়হান হোসেন (৩৫) নামের এক ডাকাত সর্দার কে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে গ্রামবাসী রায়হান ডাকাতকে আটক করে পুলিশের কছে হস্তান্তর করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চারটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার শ্যামপুর ও উত্তর শালিকা মাঠের ভিতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে শ্যামপুর গ্রামবাসী চার দিক দিয়ে মাঠটি ঘিরে ফেলে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত সর্দার রায়হানকে তারা আটক করে গনপিটুনি দেয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে রায়হান কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটককৃত রায়হান এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে জেলার তিন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, বোমা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতির তিনটি মামলা দায়ের করে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।





