× Banner
সর্বশেষ
সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর

মেহেরপুরে জামায়াতের ৬ কর্মী আটক

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন জামায়াত কর্মীকে আটক করেছে। জেলা পুলিশ কন্টোল রুম সূত্রে জানা গেছে, সদর থানা পুলিশ ৪ জন, মুজিবনগর থানা পুলিশ এক জন ও গাংনী থানা পুলিশ এক জনকে আটক করে।

শনিবার দিবাগত রাতে ৩ থানা পুলিশ জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করে থানায় নিয়ে আসে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২০১৩ সালের নাশকতা মামলার কয়েক জন আসামি রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..