× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উদ্বোধনী দিনে মঞ্চায়িত হলো মূল্যবোধের নাটক জাষ্ট ডু ইট

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী দিনে মেহেরপুরে মঞ্চায়িত হলো মূল্যবোধের নাটক “জাষ্ট ডু ইট”। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়। রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যব্যাক্তিত্ব নিশান সাবের। মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে আদর্শ বা নির্দেশনার পথ থেকে সরে আসার কারণে একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। আবার অভিভাবকরা তাদের সন্তানদের সময় দিতে না পারা ও পারিবারিক বন্ধন কমে যাবার কারণে আজ অনেকের সন্তান বিপথগামী হচ্ছে। অনেকেই জঙ্গীবাদের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী বা মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের সঠিক নির্দেশনা দিতে পারছেন কি? এটিই ছিলো নাটকটির মূল প্রশ্ন। নাটকটি পরিবেশনায় ও আয়োজনে ছিলো জেলা শিল্পকলা একাডেমী।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে তিন দিন ব্য্যপী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মান্নাফ কবীর,স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি নুরুল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, অ্যাড. ইব্রাহীম শাহীন,অ্যাড. পল্লব ভট্টাচার্য, সাইদুর রহমান,বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য নিশান সাবের, ডিএফএ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমূখ। উদ্বোধনী দিনের ব্যাতিক্রম কাহিনী ভিত্তিক নাটকটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..