মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর (০২-১০-১৮) :   “সুখী ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা বিদস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর বিসিক শিল্প নগরী ও জেলা শিল্প ও বণিক সমিতি যৌথ আয়োজনে এ দিবসটি পালন করে। দিবসটি উলক্ষে বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে শিল্পনগরী মিলনায়তনে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাস গুপ্ত, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্প উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান,শিল্প সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী প্রমুখ। এর আগে অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে একটি র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালীটি বিসিক শিল্প নগরী এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।