মেহেরপুরে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৬-১৮):   বিশ্বকাপের জ্বরে ইতোমধ্যেই কাঁপতে শুরু করেছে বাংলাদেশসহ সারাবিশ্ব। নিজের দেশ নেই বিশ্বকাপে। আদৌ কখনো খেলতে পারবে কি-না সেই নিশ্চয়তা নেই। তাই বলে কি বিশ্বকাপে হাতগুটিয়ে বসে থাকা যাবে! তাই প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০০৪ সালের এস.এস.সি ব্যাচের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক গোষ্ঠিকে ১ – ০ গোলে পরাজিত করে।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষে সালাউদ্দিন প্রথমার্ধে গোলটি করেন। পরে ব্রাজিল সমর্থক গোষ্ঠী শত চেষ্ঠা করেও গোল পরিশোধ করতে পারেনি। আর্জেটিনা দলের পক্ষে শেখ ইশতিয়াক কানন এবং ব্রাজিল দলের পক্ষে সাইদুর রহমান শিমন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। নাহিদুর রহমান সৈকত আর্জেন্টিনা দলের এবং মেহেদি হাসান ম্যানেজারের দায়িত্বে ছিলেন। স্বরবর্ণ ক্লাবের সভাপতি হাসান রসুলসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।