মেহেরপুরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে আঞ্চলিক ইজতেমা শেষ হলো

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-১২-১৭):  মেহেরপুর সরকারি কলেজ মাঠে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় কাকরাইল মার্কাস মসজিদের মাওলানা ওমর ফারুক আখেরী মোনাজাত পরিচালনা করেন। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে মেহেরপুরে এবারের আঞ্চলিক ইজতেমা শুরু করা হয়।

এবারের ইজতেমায় জেলা ও জেলার বাইরের হাজার হাজার ধর্মপ্রান মুসুলমান আল্লাহ নৈকট্যলাভের আশায় ইজতেমায় ছুটে আসেন। আখেরী মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।