মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৭-১৭): মেহেরপুর পৌরসভার উদ্যোগে এডিবি ও পৌরসভার প্রায় ৮ লক্ষ টাকা ব্যায়ে শহরের থানা পাড়ার সংযোগ সড়কে ড্রেন নির্মান ও পানির লাইন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ওই নির্মান কাজের উদ্বোধন করেন । এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদ, উপ-প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সহ ওই এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।




