মেহেরপুর পৌর কলেজে আলোচনাসভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১০-১৬) ঃ মেহেরপুর পৌর কলেজের “মৌলভী এ,কিউ সিদ্দিকি গ্রন্থাগার” ভবনের প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুল কাদির সিদ্দিকির ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পৌর কলেজ মিলনায়তনে আলোচনাসভায় কলেজের অধ্যক্ষ মোঃ একরামূল আযীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহসিন আলী, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক আলীবদ্দিন, প্রভাষক আযাদ আলী প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।