মেহের আমজাদ. মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ররিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, ডিডি এলজি খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবির, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসর এস এম তৌফিকুজ্জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন প্রমুখ।



