× Banner
সর্বশেষ
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী

মেঘনার জোয়ারের পানিতে ভেসে কৃষকের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৩০ জুন, ২০২৪
পানিতে ভেসে কৃষকের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে এক কৃষকের মৃত্যু হয়েছে।  নিহত মো.সেকান্তর হোসেন (৬২) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি ৯ সন্তানের জনক ছিলেন।
শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে তাকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে এই ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন নিহতের নাতি ও নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহরাজ উদ্দিন। তিনি বলেন, আমার নানা সেকান্তর পেশায় একজন কৃষক ছিলেন। উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচরে ঊনার বেশ কিছু আবাদি কৃষি জমি রয়েছে। ওই সব আবাদি জমি দেখতে সকাল ১০টার দিকে তিনি সহ আরও পাঁচজন পায়ে হেঁটে দমারচরের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে  পৌঁছলে আকস্মিক মেঘনা নদীর জোয়ারের পানিতে তিনি ভেসে যান। খবর পেয়ে ২শতাধিক স্থানীয় মানুষ এক সাথে নদীতে নেমে খোঁজখুঁজির দেড়ঘন্টা পর দমারচর সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদী বলেন, জোয়ারের পানিতে ডুবে কৃষকের মৃত্যুর বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..