সারাদেশে ৮ হাজার ৮৪৮ পুলিশ করোনা আক্রান্ত, মৃত্যু ৩০

সারাদেশে ৮ হাজার ৮৪৮ পুলিশ করোনা আক্রান্ত, মৃত্যু ৩০

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সংকটাপন্ন অবস্থায় যারা প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সম্মুখে যুদ্ধ করে যাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য।

প্রথম করোনা ভাইরাস শনাক্তের চার মাস চলছে। এর মধ্যেই বাহিনীটিতে ৮ হাজার ৮৪৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন সদস্য। সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ৫ হাজার ৪০৮ জন পুলিশ সদস্য।

আজ রোববার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

তবে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার কারণে আক্রান্তদের বেশিরভাগ সদস্যই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, পুলিশের আরও ৩ হাজার ৪৫০ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন আরও ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।