× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

মিরকাদিমে পৌর মেয়রের বাসায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১৩

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Explosion-at-the-mayors-home.jpg

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী, ৪ জন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছে। তবে মেয়র অক্ষত রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১১ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেয়রের বাসায় দাপ্তরিক কাজে যান ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরা। এ সময় ৪ তলা ভবনের চতুর্থ তালায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন মেয়রের স্ত্রীসহ বেশ কয়েকজন।

তাৎক্ষণিক দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১১ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকী দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্রাইম সিন বিভাগের উপ পরিদর্শক কেএম মতালিব হোসেন জানান, এখনই মন্তব্য করা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..