× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

মিঠাপুকুর হাসপাতাল- স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শনে ৩৫জন অনুপস্থিত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

লক্ষন চন্দ্র বর্মন, রংপুর: গত ১৭ জুলাই রোববার  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব জনাব বিমান কুমার সাহা (এনডিসি)  রংপুর থেকে গাইবান্ধা যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সহ ৩৫জন কর্মকর্তা কর্মচারীকে অনুপস্থিত পেয়ে বিষ্মিত হয়ে যান অতিঃ সচিব এবং অনুপস্থিতদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন রংপুরকে নির্দেশ প্রদান করেন।  এ বিষয়ে মোবাইল ফোনে হাসপাতাল কর্মকর্তার নিকট জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।

পরিদর্শনের পর স্থানীয় ফেসবুক ‘আমাদের মিঠাপুকুর’ নামক পেজে সংবাদটি প্রকাশ হয়। ফেসবুক পেজে প্রায় ৫৫০জন ব্যবহারকারী অনুপস্থিতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন।  আরও জানা যায় যে হাসপাতাল হট লাইন মোবাইল ফোন নম্বর ০১৭৩০৩২৪৭১২ প্রায় সময়ই বন্ধ থাকে।


এ ক্যটাগরির আরো খবর..