আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: মিট দ্যা ইউএনওর ব্যানারে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ১৫ জন শিক্ষার্থীর সাথে ৩য় বারের মতো প্রাণবন্ত আলোচনা করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশক্রমে বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা ইউএনওর বাল্যকাল, শিক্ষাজীবন ও চাকুরীকালীন অভিজ্ঞতার কথা জানতে চাইলে ইউএনও তার সব কথা তুলে ধরেন তাদের কাছে। পড়াশোনার বিকল্প নেই উল্লেখ করে ইউএনও হাসিব সরকার শিক্ষার্থীদের সুশিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ গঠনের ভূমিকা রাখার আহব্বান জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বৈধ্য, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার প্রমূখ।


