মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণকারী কোন দেশে সিন্ডিকেট নেই, শুধু বাংলাদেশের ক্ষেত্রে কেন করা হলো? দায়ী বাংলাদেশ না মালেশিয়া? প্রশ্ন সবার।
৩৭ হাজার টাকা ব্যায় করে তিন বছরে ১৫ লাখ জনশক্তির কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলে এই সিন্ডিকেট করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে দুই লাখ শ্রমিক গেছে সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ টাকা প্রত্যেকে খরচ করে। সিন্ডিকেটের মধ্যে মালয়শিয়ায় যাওয়া কর্মীদের মধ্যে অনেকেই এখন অর্ধেক, নিয়মিত বেতন পায়নি, যে মানের কাজ ও মজুরি দেওয়ার কথা তা দেওয়া হয় না।
অসুস্থ শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব কোম্পানিগুলো নেয় না, মরে গেলে তাদের লাশ দেশে পাঠাতে সাহায্য করে না, গ্রেফতার হলে জামিনে বা মুক্তির ব্যবস্থা করে না। একটি স্বাধীন দেশের সাথে এতবড় প্রতারনার কি কোন প্রতিকার কিংবা বিচার হবে না ।