মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলা : নিহত ১৩২

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলা : নিহত ১৩২

পশ্চিম আফ্রিকার মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার ও রোববার রাতে মালির মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের অন্তত তিনটি গ্রামে হামলা চালানো হয়।

কাতিবা মাকিনা গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এরা ঠাণ্ডা মাথায় দিয়াল্লাসাগউ, দিয়াওয়েলি ও ডেসাগৌ গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

মালিতে জাতিসংঘের মিশনের প্রধান এল ঘাসিম ওয়ানে বলেন, চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি হামলায় জাতিসংঘের বেশ কয়েকজন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।

এসব হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।