মামা বাড়িতে চাকরির খবর দেওয়া হলোনা তুহিনের

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥   ঝিনাইদহ কালীগঞ্জের বারেবাজারে মাল বোঝাই ট্রাক উল্টে যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার পিরোজুর গ্রামের আসলাম হোসেন (৫০) ও একই গ্রামের ভাগ্নে তুহিন (২৪)। নিহতরা ভ্যানযোগ বাড়ি ফিরছিল। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে যশোর ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর কড়ইতলা নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে একটি সার বোঝাই ট্রাক নোওয়াপাড়া থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিল। ট্রাকটি পিরোজপুর কড়ইতলা নামক স্থানে পৌছলে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গেলে ট্রাকটি উল্টে পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে। এ সময় তুহিন (২৪) নামের এক যুবক নিহত হয়। আহত আসলামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে এখনও ট্রাকের নিচে চাপা পড়ে থাকা মানুষ থাকতে পারে বলে এলাকবাসী ধারনা করছে। কালীগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা চাপা পড়া ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন।

উল্লেখ্য, তুহিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে মামা বাড়িতে থেকে লেখাপড়া করতো। সম্প্রতি একটি কোম্পানীতে চাকরী হওয়ায় মামা বাড়িতে খবর নিয়ে যাচ্ছিল। মামা বাড়িতে পৌছানোর আগেই সে মর্মান্তিক সড়ক দূঘটনায় নিহত হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।