× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

তাজরিবা খুরশীদ

মানবিক কার্যাবলী পরিচালনা সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলামের পাশে গ্রামীণফোন 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০২৩
আঞ্জুমান মুফিদুল ইসলামের পাশে গ্রামীণফোন 

জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সম্প্রতি একটি সমঝোতা স্বাক্ষর করেছে গ্রামীণফোন, যার আওতায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি সামাজিক কল্যাণ ও দাতব্য কার্যাবলী প্রচারে সহায়তার জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিনামূল্যে ২০ লক্ষ এসএমএস প্রেরণের সুবিধা দেবে। এ উপলক্ষে গত ১৮ জুন, ২০২৩ তারিখে রাজধানীর জিপি হাউসে একটি অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স  অফিসার (সিসিএও), হ্যান্স মার্টিন হেনরিক্সন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই এসএমএস ব্যবহারের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলাম জনকল্যাণমুখী কার্যক্রমে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাবে এবং সার্বিক সচেতনতা গঠনের পাশপাশি প্রতিষ্ঠানটির মহৎ উদ্দেশ্যের সাথে সম্ভাব্য দাতাদের একাত্ম সৃষ্টির প্রচেষ্টা চালাবে। উল্লেখ্য, গ্রামীণফোন ইতোপূর্বে ২০২১ সালে সংস্থাটিকে বিনামূল্যে ২০ লক্ষ এসএমএস প্রেরণের সুবিধা দান করেছিল, যা প্রতিষ্ঠানটি তাদের কল্যাণকর সামাজিক কার্যক্রম প্রসঙ্গে প্রচার ও জনসংযোগে সম্পূর্ণরূপে ব্যবহার করে। এছাড়াও, ২০১৪ সালে আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্স এবং ফ্রিজিং গাড়ির জন্য গ্রামীণফোন ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সুবিধা প্রদান করে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির যানবাহন ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী হয়ে ওঠে।

এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। প্রান্তিক জনগোষ্ঠীর দূর্দশা লাঘব করে এবং নাগরিকদের মাঝে সহানুভূতি ও দেশপ্রেম জাগিয়ে তুলে সমাজের ইতিবাচক রূপান্তরে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। একই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে সামাজিকভাবে দায়িত্বশীল প্রতিষ্ঠান গ্রামীণফোন বিভিন্ন প্রচারাভিযান এবং সেবার মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক আচরণ উৎসাহিত করে চলেছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে সমাজের উন্নয়নে দায়িত্বশীল অবস্থান আবারো প্রমাণ করল গ্রামীণফোন। সমাজে সহানুভূতি গঠনের মাধ্যমে প্রত্যেকের নিজ নিজ প্রয়োজনীয়তা ও সুযোগ লাভের ক্ষেত্র তৈরির মধ্য দিয়ে এই পার্টনারশিপের সাফল্য প্রত্যাশা করা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..