× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

করোনায় বেনাপোল বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
মানব কল্যাণ সংঘ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকালে সরকারি নির্দেশনা মেনে বাড়ি বাড়ি গিয়ে বড়আঁচড়া গ্রামের ১৩০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ২ কেজি আটা, হাফ কেজি সুজি, হাফ কেজি চিনি ও ১টা করে মুরগী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের আহবায়ক মহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক সুমন হোসেন, রিওন কবির, জামাল হোসেন, জসিম উদ্দিন, হারুনর রশীদ, রিপন, রনি, মনির সহ সংঘের অন্যান্য সদস্যরা।
বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের যুগ্ন-আহবায়ক সুমন হোসেন বলেন এসময় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তাদের গ্রামের যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এবং সেই সাথে বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..