মাদারীপুরের এক ছাত্র বরিশালে তাবলিগে গিয়ে বজ্রপাতে নিহত

মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর গ্রামের দোতা খলিফার ছেলে জুয়েল খলিফা(১৫) বরিশালের ঝালকাঠিতে ৪০দিনের (চিল্লা) তাবলিগে গিয়ে রবিবার বিকালে বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ তাবলিগের সাথী আহত হয়েছেন। সোমবার সকালে নিজ বাড়ীতে দাফনের কাজ সম্পাদন করা হয়।

পরিবার সুত্রে জানা যায়, আজ (সোমবার) মাদারীপুরের এসএসসি পরিক্ষার্থীদের ছাত্র জামাতের একচিল্লা শেষ হবে। এবং তারা সবাই একসাথে মাদারীপুর তার নিজ এলাকায় ফিরে আসবে। এমনই আসা ছিল সকলের। কিন্তু সেই ছাত্র জামাতের একজন লাশ হয়ে ফিরে আসবে এটা কেউ ভাবতেই পারে নাই। জুয়েল বরিশালে ঝালকাঠিতে তাবলিগে থাকা অবস্থায় রবিবার বিকালে মসজিদের সামনে বের হলে, প্রতিমধ্যে একটি বজ্রপাতে জুয়েল ও আর এক সাথী আহত হয়। আহত অবস্থায় দুইজনকে এলাকাবাসী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জুয়েল মারা যায়। আর একজনকে বরিশালে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত জুয়েল মাদারীপুর জেলার সদরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালে এস এস সি পরিক্ষা দিয়েছিল। সরকারী ঘোষনা মতে আগামী ২ই মে তাদের রেজাল্ট দিবে। কিন্তু সেই রেজাল্ট দেখা হলো না দোতা খলিফার ছেলে জুয়েল খলিফার।

নিহত জুয়েলের চাচা বাচ্চু খলিফা জানান আমার ভাতিজা তাবলিগে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। রবিাবার রাতেই আমরা জুয়েলকে নিয়ে বাড়ীতে ফিরেছি। তবে এর আগে বরিশাল মার্কাজ মসজিদে দাফনের সকল কাজ শেষ করে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার সকালে তাকে জানাজা শেষে নিজ বাড়ীতে কবর দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।