মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মো. আনোয়ার হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির অজ্ঞাত আসামী করে দায়ের করা মামলায় পুলিশি হয়রানীর অভিযোগ উঠেছে। মামলাটি অজ্ঞাত আসামী করা হলেও এ ঘটনায় দুইজনেক আটক করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর কালকিনি থানা থেকে নিজ বাড়ি বড়চর কয়ারিয়া ফেরার পথে কালকিনির বড়ব্রিজ এলাকায় অজ্ঞাত কয়েকজন লোক বাদী মো. আনোয়ার হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাই হয়। পাশাপাশি তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। তিনি মামলায় আরো উল্লেখ্য করে, তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সরেজমিনে হাসপাতাল ও মো. আনোয়ার হাওলাদারের নিজ বাড়িতে গিয়ে জানা যায়, ঘটনার দিন মো. আনোয়ার হাওলাদার তিনি হামলা কিংবা মোটরসাইকেলে পড়ে গিয়ে শুধুমাত্র তার পায়ের হাঁটুতে একটু চোটলাগা ব্যাথা পান। এরপর কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ বিষয়ে জানতে চাইলে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপর মুঠোফোনে কল দিলে তিনি বাড়িতে আসবেন বলে প্রতিবেদকে এঘন্টা বসিয়ে রেখে, মোবাইল ফোন বন্ধ করে রাখেন। এরপর আর বাড়িতে আসেন নি। পরে কথা হয় মো. আনোয়ার হাওলাদারের একমাত্র ছেলে বাপ্পির সাথে তিনি জানান, আমার আব্বুকে কে বা কারা মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালিয়েছে। আব্বু শুধুমাত্র এক পাঁয়েরর হাঁটুতে সামান্য ব্যাথা পেয়েছে, পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। কারা এ হামলা কেন চালিয়ে চালিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারবো না।
নাম না প্রকাশে এক পরিবারের সদস্য বলেন, আমরা অসহায়। গ্রামের রাজনীতির কাছে অসহায়, তেমনি অসহায় পুলিশের কাছে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবিষয় নজর না দিলে আমাদের আরো বিপদের মুখে ফেলে দিবে তারা। তাই এর প্রতিকার চাই।
মানববধিকার কর্মী সুবল বিশ^াস বলেন, এক ব্যক্তির দায়ের করা মামলায় সাধারণ মানুষকে হয়রানী করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কখনও কখনও অনেক ব্যক্তির বাড়িতে গিয়েও হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ অভিযান চালিয়ে ডাসার থানাধীন পুয়ালী গ্রামের সৈয়দ সোহেল ও মীর রবিউলকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। আমাদের দাবী, এ ঘটনায় বিনাঅপরাধে কাউকে যেন হয়রানী করা না হয়।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আসামী হল অজ্ঞাত। কাউকে না হয়, কাউকে তো ধরতেই হবে। কাউকে না ধরলে প্রকৃত আসামী বের হবে না। আমরা ১৪ সেপ্টেবর ২জনকে ধরে আদালতে পাঠিয়েছি। মামলার তদন্ত চলছে, আমরা অহেতুক কাউকে হয়রানি করবো না, করিও না।


