মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান। জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক  ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল। তিনি ১৯৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়েছে।নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ১৫ জন ও জামায়াত সমর্থীত প্রার্থী ১জন জয়লাভ করেছেন।

সভাপতি পদে এমদাদুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। মাহাবুব হোসেন শাকিলের নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফলে সমিতির নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান পেয়েছেন ১৩০টি করে ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া।

সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (০১) পদে শাকিলা পারভীনের ব্যাংকে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (০২) পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুর রহমান পেয়েছেন ৮৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী, অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হন)। লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮০ ভোট পেয়ে পরাজিত হন সাইদুর রহমান সাগর এবং সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক পেয়েছেন ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ১৬৮ ভোট পেয়েছেন ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৪৭ ভোট।

সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে দুপুর সাড়ে পর্যন্ত। ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।