ডাসার প্রতিনিধি : বাংলাদেশ একতা সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১৪ আগস্ট সকাল ১০ টার দিকে মাদারীপুর জেলা একতা সমাজ কল্যাণ সংগঠনের ডাসার উপজেলা শাখার উদ্যোগে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ প্রাঙ্গনে, দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।
ডাসার একতা সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা সৈয়দ এ হাসানের পৃষ্ঠপোষকতায় ৫০০ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ বিভিন্ন শ্রেণী পেশার মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার ডাসার থানা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন,
ডাসার থানা ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, ডাসার ৯ নং ওর্য়াডের আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আবদুল আজিজ, ডাসার একতা সমাজ কল্যান সংগঠেনর উপদেষ্টা সৈয়দ কামরুজ্জামান, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার, ডাসার একতা কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নূরমোহাম্মদ, ডাসার একতা সমাজ কল্যাণ সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, শরীফ রনি প্রমুখ।


