× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

হরিণাকুন্ডুতে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ আহত ১০

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঘোড়াগাছা গ্রামের আব্দুল লতিফ’র ছেলে মনিরুল ইসলাম (৬০) মকছেদ আলীর ছেলে মোয়াজ্জেম মন্ডল (৬৫), মোয়াজ্জেম মন্ডলের ছেলে ওয়াজেদ মন্ডল (৪৫), সাজ্জাদ হোসেন (৩০), ইউনুচ আলী (৫২), হাবিবুর রহমান (১৬) ও সকিনা খাতুন (৫০)সহ ১০ জন।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ওই গ্রামের আশরাফ উদ্দিনের বাড়ীতে মাদক আছে পুলিশকে এমন ভূয়া সংবাদ দেয় তার দুবৃর্ত্তরা। পুলিশ গিয়ে মাদক না পেয়ে ফিরে আসে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে আশরাফ উদ্দিন তার সামাজিক প্রতিপক্ষ ওয়াজেদ আলীকে দোষারোপ করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..