× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

মাগুরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে সাত জেলের জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতি নদীতে ইলিশ ধরার দায়ে ৭ জন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার পাঁচজনকে ১ হাজার টাকা ও ২ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা হওয়া জেলেরা হলেন উপজেলার বাবুখালি ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মোসলেম মোল্যা (৪০), ছালাম শেখ (৫০), ফরিদপুরের মধুখালি এলাকার ঝন্টু মৃধা (৪০), সদর আলী (৩৬), শিবরামপুর গ্রামের   নায়েব আলী (৩২) এবং  দাতিয়াদাহ গ্রামের নূরুল ইসলাম (৪০)  ও ইলিয়াস শেখকে (৩৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসের কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রজননক্ষেত্র হিসেবে মাগুরাসহ দেশের ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই জেলেরা মহম্মদপুরে মধুমতি নদীতে জাল দিয়ে ইলিশ ধরেন।

এর পরিপেক্ষিতে সোমবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল মঙ্গলবার বেলা  তিনটা পর্যন্ত পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় ওই সাত জেলেকে আটক, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এরপর গতকাল বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেক জেলেকে একহাজার ও দুই হাজার টাকা  জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ড প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..