মাগুরায় গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় স্বামীকে অপহরণের পর সুলতা রাণী মালতি নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

বারবার আকুতি জানানোর পরও, এই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। কোনো মানবিকতাই যেন ছুঁয়ে যেতে পারেনি নির্যাতনকারীদের।

স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মাগুরা সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামের রতন শীলের গরু চুরি করে ভরত, সুজন, অসীমসহ কয়েক যুবক।

এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে, ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে তুলে নিয়ে যায় তারা। পরে এরই জের ধরে শুক্রবার, গৃহবধূ সুলতার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তাদের।

নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার এবং নিখোঁজ রতন কুমারকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

এ ঘটনায় রাতেই সদর থানায় অভিযুক্ত ভরত, সুজন, অসীমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।