× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেস্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাঁধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শুণ্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যান্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..