মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাজনীতির অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহিউদ্দিন চৌধুরী দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। তিনি বহুবার কারাবরণ করেছেন ও নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনও আপোস করেননি। চট্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে লালদীঘি ময়দানে জানাজা শেষে চশমাহিলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।