জাতীয় হিন্দু মহাজোট (গোবিন্দ প্রামাণিক) এর কাউন্সিল অনুষ্ঠিত

জাতীয় হিন্দু মহাজোট (গোবিন্দ প্রামাণিক) এর কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (গোবিন্দ প্রামাণিকের) কাউন্সিল অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা হতে কাউন্সির কাউন্সিলে উপস্থিত হন।

আজ ৬ মার্চ ২০২০ শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল ও গোপীবাগস্থ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুমতি না পাওয়ায় পাশের মাঠে উন্মুক্ত ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। গোবিন্দ প্রামাণিক

সর্ব সম্মতিক্রমে অ্যাডঃ বিধান বিহারী গোস্বামীকে সভাপতি, অ্যাডঃ দীনবন্ধু রায়কে নির্বাহী সভাপতি, ডঃ অচিন্ত কুমার মন্ডল, প্রদীপ কুমার পাল ও সুভাষ সাহাকে সিনিয়র সহ সভাপতি, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে মহাসচিব, বিজয় কৃষ্ণ ভট্টাচার্যকে প্রধান সমন্বয়কারী, অনিল বণিককে সিনিয়র যুগ্ম মহাসচিব, মনিশঙ্কর মন্ডল ও সুজন দেকে যুগ্ম মহাসচিব, অধ্যাপক সুব্রত দাসকে সাংগঠণিক সম্পাদক, প্রদীপ মজুমদারকে অর্থ সম্পাদক ও অ্যাডঃ প্রতীভা বাকচীকে মহিলা বিষয়ক সম্পাদক করে ২০২০-২০২২ তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আংশিক নুতন কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে সাংবাদিক সম্মলনের মাধ্যমে অবশিষ্ট পদ পুরণ করা হবে। নব নির্বাচিত নেতৃবৃন্দ সততা, ন্যায়নীতি আদর্শের ভিত্তিতে হিন্দু জাগরণ ও হিন্দুদের অধিকার আদায়ের আত্মনিয়োগের ঘোষণা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।