জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকের ধান কাটে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগ

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকের ধান কাটে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগ

মেহের আমজাদ, মেহেরপুরঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন এর নির্দেশে দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগ।

মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার (৯-০৫-২০) সকালে মহাজনপুর গ্রামের মাঠে মহাজনপুর গ্রামের কৃষক আখতারুল ইসলাম এর দুই বিঘা জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতা-কর্মিরা।

মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন এর নেতৃত্বে ধান কাটার কাজে অংশ গহন করে দপ্তর সম্পাদক সাইম খন্দকার, সদস্য আলমগীর, শোভন, আকাশ, রাসেল, মাহমুদুল্লাহ, মোবারক হোসেন, আরিফুল ইসলাম, মোখলেসুর রহমান, আশিক, আকাশ, রাকিবুল ইসলাম প্রমুখ ।

মহাজনপুর গ্রামের কৃষক আখতারুল ইসলাম বলে, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মকান্ডে আমি অত্যন্ত খুশি হয়েছি। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে আমরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে এবং তাদের ধান কেটে দিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।