মশা নিধনে কামারখালী বাজারের ড্রেনেজ ও গলিগুলো পরিস্কার

মধুখালী প্রতিনিধিঃ “ড্রেন ও আগাছা পরিস্কার করি, মশা নিপাত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মশা নিধন উপলক্ষে মানুষের ডেঙ্গুজ্বরের ও চিকনগুনিয়ার আক্রমন থেকে রেহাই পাওয়ার জন্য ও মশা নিধনের জন্য আজ রবিবার সকালে শ্রমিক ও গ্রাম পুলিশ দিয়ে কামারখালী বাজারের ড্রেনজ, গলিগুলোর আগাছা এবং ইউনিয়ন পরিষদের আগাছা ও ড্রেনেজ পরিস্কার করালেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ইউ.পি সদস্যগন।

এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান (মন্নু),যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট), সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সামাদ বিশ্বাস, প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কামারখালী আইটি ফার্ম এবং রউফনগর খবর নিউজ পোর্টালের পরিচালক মোঃ জিল্লুর রহমান চৌধুরী (কাজল), ইউ.পি. সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, মোঃ ছলেমান মোল্যাও গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।

তাছাড়া চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউ.পি সদস্য এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদককে যার যার সীমানায় মশা নিধনের তাগিদ দেন। সবশেষে উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কামারখালী বাজার এবং কামারখালী ইউনিয়নের উত্তরাত্তর সাফল্য মঙ্গল কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।