মধুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ক্রীড়া সমিতির যৌথ আয়োজনে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন ও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মির্জা মনিরুজ্জামান(বাচ্চু)।

এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের লড়াকু সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজির হোসেন মুধা। উপজেলার ৪৩ শিক্ষা প্রতিষ্ঠান শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।