মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিমন্ত্রণ করে আপ্যায়ন ও আর্থিক সহায়তা প্রদান

মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিমন্ত্রণ করে আপ্যায়ন ও আর্থিক সহায়তা প্রদান

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। ফরিদপুরের মধুখালী উপজেলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাঁরা। সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন এই লিঙ্গের মানুষ।

এমন মানুষদের নিমন্ত্রণ করে আপ্যায়ন করে ব্যতিক্রম এক আয়োজন করেন মধুখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আবুল হোসেন মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়া।

শুক্রবার দুপুরে তার নিজ বাসাভবনে তাদের একমাত্র পুত্র শোভন অনন্যের সন্তান আবু তাহের মিয়া (সৃজন) এর ৫ মাস বয়স পূর্তি উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করা হয়। ভোজ শেষে প্রত্যেককে একটি করে শাড়ি প্রদান করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টের পরিচালক দিলখুস আরা।

এ সময় মধুখালী উপজেলার তৃতীয় লিঙ্গের টিম লিডার রত্না হার্টের রোগে আক্রান্ত হয়ে তিনটি রিং স্থাপন করে হাসপাতালে ভর্তি থাকায় তার চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।