মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য কোড়কদী বাজার সংলগ্ন কাটা গাং এ এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুর্ষ্ঠিত হয়েছে। উক্ত নৌকা বাইচ দেখার জন্য কাটা গাং-এর দুইধারে হাজার হাজার জনতা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
গত মঙ্গলবার কোড়কদী ইউনিয়নে যুব সমাজের উদ্দ্যোগে কোড়কদী বাজার সংলগ্ন কাটা গাং-এ কোড়কদী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন শেখের সভাপতিত্বে ও মোঃ আহম্মদ আলীর সঞ্চলনায় এক ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন কোড়কদী ইউনিয়নের চেয়ারম্যানের বড়ভাই মোঃ আয়ুব হোসেন মোল্যা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোড়কদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওসমান গনী মোল্যা ,মধুখালী উপজেলা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ মিলন শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিচালনা কমিটি বৃন্দ প্রমুখ উক্ত নৌকা বাইচে ছোট বড় নৌকাসহ পাঁচটি দল দুটি পর্যায়ে অংশগ্রহন করে।
এর মধ্যে প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আকশুকনা গ্রামের শ্রী দিপাক কুমার বিশ্বাসের বড় নৌকা রকেট প্রথম স্থান অধিকার লাভ করেন এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদী গ্রামের ইদ্রিস আলীর ছোট নৌকা প্রথম স্থান অধিকার লাভ করে এছাড়া বাকী তিনটি নৌকার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার লাভ করে মোঃ আমজাদ হোসেনের বড় নৌকা পবন গতি ও ছাদেক শেখ ও মোজাম শেখের ছোট দুইটি নৌকা সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠনে প্রথম পুরস্কার বাই সাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটা হ্যানডুয়েড মোবাইল সেট ও অন্যন্যদের মধ্যে আরো তিনটি মোবাইল ফোন বিতরণ করা হয়।




