মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে মধুখালী মরিচ বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযান মধুখালী রেলগেট ও ঢাকা-খুলনা মহাসড়কের পৌর এলাকার রাস্তার দুই পাশসহ বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।

অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান পরিচালনা করছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

এ সময় উপস্থিত রয়েছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, মধুখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বরকত আলী,হিসাবরক্ষক মো. রাজিব হাসান, লাইসেন্স পরিদর্শক হাবিবুল বাশার সুমন, কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি/পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।