মধুখালী থানা এলাকার মাদক সম্রাজ্ঞীদের গ্রেফতার এবং মাদক উদ্ধার প্রসঙ্গে প্রেস ব্রিফিং

মধুখালী প্রতিনিধিঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার প্রেস ব্রিফিং করেছে মধুখালী থানায়।

আজ শুক্রবার সকালে ১০টার সময় মধুখালী থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মধুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী থানার এস.আইগন এবং মধুখালী থানার প্রিন্টিং ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবদিকগন।

এ প্রসঙ্গে জানা যায় গত ২৩-০৭-২০২০ইং তারিখে রাত অনুমান ৩ঘটিকার সময়মধুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, এস.আই সাজ্জাদ ও আশতোষ কুমার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহমধুখালী থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে অসিমা, পুস্প, রুপালী, বরজ, যতন, স্বপনদত্ত, চিনুরানী সহ মোট ৭জনকে গ্রেফতার করা হয়। এদের বাড়ী মধুখালী বাজারের পশ্চিম পাশে।অভিযান পরিচালনা করে এদের নিকট ২(দুই) বোতল ফেনসিডিল, ১৬পিস ইয়াবা, ২০০ গ্রাম গাজাঁ পাওয়া যায় ।

গত ২৪-০৭-২০২০ইং তারিখে এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলা নং-১৩,মধুখালী থানা।

উল্লেখ থাকে যে, অসিমা দাসের নামে ০৬টি,রুপালী দাসের নামে ০৪টিপুস্প রায়ের নামে ০১টি, বরজের নামে ০৫টি,স্বপন কুমার দত্ত এর নামে০২টি যতন দত্তের নামে ০১টি আগে থেকে মামলা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।