× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মতিঝিলে গুলিবিদ্ধ রিজভীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত দুই ব্যক্তির মধ্যে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী আজ শনিবার সকালে জানান, গতকাল রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইমন ও রিজভী হাসান বাবু নামের দুই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি।

এ ঘটনার পেছনে কী কারণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পরিদর্শক গোলাম রব্বানী। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এজিবি কলোনির ১৯ নং যুবলীগ ক্লাবের সামনে আনুমানিক ৬-৭ মুখোশধারী যুবক ঘটনাস্থলে এসে এলোপাথাড়ি গুলি শুরু করে।

এতে ইমনের বাম পাঁজর, হাত ও পায়ে এবং বাবুর গালের বাম পাশে গুলি লাগে। নিহত বাবু যুবলীগকর্মী বলে জানিয়েছে স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..