ভয়াল ২১ আগস্টের শহীদদের প্রতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের প্রতি ২১ আগস্ট বুধবার সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ নির্মিত বেদিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ নুরুল ইসলাম বাবুল, পলাশ চৌধুরী, মোঃ আরিফুজ্জামান, হুমায়ুন কবির হিমু প্রমুখ।

সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতেই ২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত এই হত্যাকান্ড চালিয়েছিল ৭১’র পরাজিত স্বাধীনতাবিরোধীচক্র। মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ড ও ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা।

তিনি আরো বলেন, আগস্টের মতো ট্র্যাজেডি যেন আর কোনদিন না আসে, সেই লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকতে হবে। একুশ আগস্টের খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে তিনি দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।