বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ভোলায় ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিন ২১০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রশিদ ফরাজী ও মো. ইকবাল হোসেন রাসেল নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আব্দুর রশিদ উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হাই ফরাজীর ছেলে ও মো. ইকবাল হোসেন রাসেল বোরহানউদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের মো. মাকসুদ আলমের ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরাজী বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে মো. আব্দুর রশিদ ফরাজীকে ২০০পিস ইয়াবা ও ১০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এবং মো. ইকবাল হোসেন রাসলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।