× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ভোলার লালমোহনে বিদ্যূস্পৃষ্টে দুই সহদরের মৃত্যু, আহত-২

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মে, ২০১৮

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিদ্যূস্পৃষ্টে আল-আমিন (৬) ও সিয়াম (৪) নামের দুই সহদরের মৃত্যু হয়েছে। এসময় আল আমিন ও সিয়ামকে উদ্ধার করতে এসে জহির (২৬) ও ইব্রাহিম (১৬) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার(১৪মে) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আল আমিন ও সিয়াম চর উমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাশীয়া এলাকার মিজান খন্দকারের ছেলে। স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টায়  উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঙ্গাশীয়া এলাকার ইউনুছ খন্দকার বাড়িতে উপর দিয়ে পল্লী বিদ্যূতের নতুন সংযোগ টানা হয়েছে।

সকাল বেলা পল্লী বিদ্যূতের লোকজন লাইনের কাজ করতে আসে। নতুন সংযোগের তারের উপর দিয়ে পাশ্ববর্তী বাড়ির মৃত মাওলানা আব্দুল জলিলের ঘরে বিদ্যূতের সাইড লাইন এনে দীর্ঘ দিন ধরে ব্যবহার করছেন তারা।

যখন পল্লী বিদ্যূতের লোকজন তার টান দেয়, তখন সাইড লাইনের তারটির কাভার উঠে গিয়ে পল্লী বিদ্যূতের নতুন সংযোগে বিদ্যূ চলে আসে। ওই সময় আল-আমিন ও সিয়াম তাদের উঠানে তার নিয়ে খেলা করা অবস্থায় বিদ্যূতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..