ভারতে অনুপ্রবেশের অভিযোগে ধরে নিয়ে যাওয়া আবু রায়হানকে ফেরত

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ধরে নিয়ে যাওয়া আবু রায়হানকে ফেরত
ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ ধরে নিয়ে যাওয়া আবু রায়হান ওয়াসিম (১৭) কে ফেরত দিয়েছে বিএসএফ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিজিবির টোকাপাড়া ভিতরগড় ক্যাম্প কমান্ডার  পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিজিবির সদস্যদের হাতে তাকে হস্তান্তর করেন বিএসএফ।
পরে পঞ্চগড় সদর  থানার ওয়াসিমকে সোপর্দ করেন বিজিপি। বর্তমানে ওয়াসিম পুলিশ হেফাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে আদালতে তাকে তোলা হবে।এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোয়ালবাড়ি বিএসএফ ক্যাম্প কমান্ডার এবং বিজিবির টোকাপাড়া ভিতরগড় ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক বিজিবির সদস্যদের হাতে তাকে হস্তান্তর করেন বিএসএফ।
নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্টে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান বিএসএফ’র হাতে ধরা পড়া কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেওয়া হয়েছে।উল্লেখ বুধবার বিকেলে কয়েকজন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। আবু রায়হান ওয়াসিম (১৭)কে ধরে নিয়ে যায় ভারতীয় সীমানতরক্ষী বাহিনী বিএসএফ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।