× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

এ বিষয়ে ৩০ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ও তার নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের থেকে কম হওয়ায় এ আসনের স্থগিত কেন্দ্রের পুনঃভোটের প্রয়োজন হবে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোট হয়। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ভোটের দিন গোলযোগের কারণে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করে ইসি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..