ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জামালপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা।

রোববার দুপুর ১২টার দিকে মামলাটি দায়ের করার পর সেটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির।

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বাদীর অভিযোগ, গেল ১৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন মঈনুল। নারী সমাজকে হেয় করে বক্তব্য দেয়ায় ব্যারিস্টার মঈনুল হোসেনের শাস্তির দাবি জানান মামলার বাদী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।