এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতারপুরষ্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বোদা মডেল স্কুল এন্ড কলেজের গভর্নীং বডির সভাপতি পঞ্চগড়-২ সংসদ সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম সুজন।
বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামিলীগের সাঃ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অধ্যাপক আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান,
জাসদ কেন্দ্রী নেতা অধ্যাপক এমরান আল আমিন, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মনিরুল কাদের, সাবেক উপজেলা চেয়ারম্যন আব্দুল আজিজ, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক মোঃ মকলেছার রহমান জিল্লুর প্রমুখ।
প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদ সদস্য ওই বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।


