স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোলে ৩২হাজার ৪০০শত ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাএী ডলারসহ আওলাদ হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তার পাসপোর্ট নাম্বার B K 0922199
আজ বুধবার (২৯ নভেম্বর) সকার সাড়ে ৭ টার দিকে বেনাপোল চেকপোস্ট পেন্সেজার টারমির্নাল সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক আওলাদ হোসেন কেরানিগব্জের উপজেলার আব্দুল করিমের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, বেনাপোল চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবির সন্দেহ হয়। এসময় তারা ওই যুবকের বেগ তল্লাশি করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ ইউ এস ডলার উদ্ধার হয়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারা ধন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


